এবার ভিন্ন কিছু হোক বই রিভিউ ও পিডিএফ ফ্রী!

 


আসসালামু আলাইকুম। "ইসলামিক বুক রিভিউ"

বইয়ের নাম: এবার ভিন্ন কিছু হোক 

লেখক: আরিফ আজাদ 

ক্যাটাগরি: আত্মউন্নয়ন মূলক 

পৃষ্ঠা: ১৯৪

প্রথম প্রকাশ: একুশে বইমেলা ২০২২

প্রকাশক: সমকালীন প্রকাশন 

মূল্যঃ ২৫০ টাকা (অমর একুশে বইমেলা ২০২২)


ধরুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে, আপনি কোনভাবে ফেইসবুকে ঢুকতে পারছেন না। হয়তো আপনার ফোনে ডাটা নেই অথবা ফেইসবুকের নিজস্ব কারিগরি সমস্যার কারণে ফেইসবুকে ঢুকতে আপনার সমস্যা হচ্ছে কিংবা এমনও হতে পারে - কোনো কারণে ফেইসবুক আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়েছে। ভাবুন তো, ওই নির্দিষ্ট সকালটা আপনার কেমন কাটবে? নিশ্চয় একরাশ বিরক্তি আর অস্থিরতায়। সেদিনের স্বাভাবিক সবকিছুকে আপনার বিরক্তিকর মনে হবে। কখন আপনি পুনরায় ফেইসবুকে ফেরত যেতে পারবেন আর কীভাবে সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন - এমন চিন্তায় বিক্ষিপ্ত থাকবে আপনার মন। খিটখিটে হয়ে থাকবে মেজাজ-মর্জি। এই ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে বা ঘটবার আশংকা থাকে, ধরে নিতে পারেন যে, আপনি সোশ্যাল মিডিয়ায় জোরালোভাবে আসক্তদের একজন। 


কি নিজের সাথে মিলে যাচ্ছে? ভাবছেন এই কথাটা হয়তো আমাকে নিয়েই লেখা হচ্ছে। ঠিকই ভাবছেন, নিজেকে হারিয়ে ফেলা, রাস্তাচ্যূত হওয়া মানুষগুলোকে সঠিকপথে ডাকবার, তাদের ভুলগুলোকে পরম যত্নের সাথে চিহ্নিত করে সেসব বিষয় থেকে বেড়িয়ে আসার উপায় বাতলানোর ক্ষেত্রে প্রিয় লেখক আরিফ আজাদ যে মুনশিয়ানা দেখিয়েছেন তা আমাদের নিকট অবগত। শুধু তাইই নয় জীবনঘনিষ্ঠ যে সমস্যাগুলো নিয়ে আমরা চিন্তিত, সে সমস্যার উত্তর পাবার আসায় আমরা প্রতিটি মুহূর্ত হেঁটে চলেছি পিপাসিত পথিকদের ন্যায়। সেই তৃষ্ণা মিটানোর লক্ষ্যেই লেখক আরিফ আজাদ যে জলের ব্যবস্থা করেছেন তা হলো "এবার ভিন্ন কিছু হোক" বইটি।


বইটি মূলত লেখকের অন্যতম সেরা বই "বেলা ফুরাবার আগে" এর পরের কিস্তি। ইতোমধ্যে এই বইয়ের জনপ্রিয়তা টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাড়িয়ে ওপার বাংলায় চলে গেছে। তাই নতুন করে আর বলার কিছু নেই। 

দ্বিতীয় কিস্তি "এবার ভিন্ন কিছু হোক" বইটা সম্পর্কে মন্তব্য করা আমার মতো অধমের পক্ষে সম্ভব নয়। তবে আরিফ আজাদের বইয়ের একজন নিয়মিত পাঠক হিসেবে বলতে পারি বইটি পড়লে পাঠকেরা নিজের অবস্থাকে কল্পনা করতে পারবেন। মনে হবে যেন বইটা আপনার জন্যই লেখা এবং আপনি যে সমস্যাগুলো নিয়ে চিন্তায় আছেন তারই সহজ, সরল ও প্রাণবন্ত উত্তর লেখক আপনাকে গল্প আকারে শুনাচ্ছেন। আর আপনি যেন নিজেকে পরিবর্তন করার একটা সোনালী সূর্যের অপেক্ষায় আছেন।


প্রতিটি বইয়েরই একটি চুম্বক অংশ থাকে। আমার মতে এই বইয়ের সেই অংশটি হচ্ছে  "খেলাঘর পাতা আছে এই এখানে" নামক অধ্যায়টিতে। যেখানে বর্ণিত হয়েছে বহুল প্রতিক্ষিত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সঠিক পদ্ধতি। যারা ৫ মিনিটের জন্য মোবাইল হাতে নিয়ে ৫ ঘণ্টা কাটিয়ে দেন তারা এই অধ্যায়ে খুঁজে পাবেন আপনার করণীয় দিকটি।


শুধু এটাই নয়, জীবনমুখী এমন নানা সমস্যার সমাধান বইটিতে খুঁজে পাবেন। বইয়ের নামকরণ করা হয়েছে শেষ  অধ্যায়ের সাথে মিল রেখে। যেখানে লেখক ৪ টি বিষয় নিয়ে ভাবার ইঙ্গিত দিয়েছেন। সেগুলো হলো-

১) নিজের জীবন কীভাবে চলছে তা নিয়ে গভীরভাবে চিন্তা করা।

২) নিজের ঘুমের রুটিনটা সামান্য পরিবর্তনের মাধ্যমে "এক ঢিলে দুই পাখি" মারার টোটকা।

৩) একটি স্বপ্ন; যেখানে বাবা তার মৃত মেয়েকে স্বপ্নে দেখেছে এবং তার কাছে একটা প্রশ্ন জানতে চেয়েছে যার উত্তর পাঠকের হৃদয় বিগলিত করার জন্য যথেষ্ট। [ বিস্তারিত জানতে ও বুঝতে শাইখ Abdul Hi Muhammad Saifullah  - এর জনপ্রিয় বই "যে আফসোস রয়েই যাবে" বইটি পড়তে পারেন]৷ 

৪) জাগরণের এই জাগ্রত জোয়ারে তবে জীবনে এবার ভিন্ন কিছু হোক এ কথাটা কর্ণ থেকে অন্ততে পৌঁছানোর বার্তা।


"বেলা ফুরাবার আগে" বইয়ের মতো এই বই নিয়েও লেখক যে আকাশছোঁয়া স্বপ্ন দেখেছেন এবং যে প্রার্থনা করেছেন আল্লাহ তায়ালা তার স্বপ্ন ও প্রার্থনা কবুল করুন আমিন। 


বইটি অমর একুশে বইমেলার মহাকালের স্টল নং- ১২৫ ও ১২৬ এ পাবেন। এছাড়া বিভিন্ন অনলাইন বুক শপ থেকেও কিনতে পারেন। তাই আর দেরি না করে বইটি দ্রুত সংগ্রহ করে পড়ে ফেলুন এবং কালের স্রোতে ভেসে যাওয়ার আগেই নিজেকেইবলুন তবে এবার ভিন্ন কিছু হোক। 


ভুলত্রুটি মার্জনীয়। জাঝাকুমুল্লাহ খাইরান। 

~তাহমিনা আক্তার

সমাজবিজ্ঞান, ঢাবি 

৩ মার্চ, ২০২২

LihatTutupKomentar